কর্ণফুলীর বড়উঠানে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলীতে বিষপান করে মো. মোরশেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোরশেদ উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার মো. আমিনের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী বলে জানান গেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পূর্বপাড়ার সফর মুল্লুক চেরাগের বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোরশেদ আনোয়ারার ইয়াংওয়ান সু ফ্যাক্টরিতে চাকরি করতেন। তিনি ১৫ দিন আগে আনোয়ারা উপজেলার প্রিয়া নামের একটি মেয়েকে বিয়ে করেন। বৃহস্পতিবার চাকরি থেকে আসার পর নিজ ঘরে বিষপান করে আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মাহত্যা করেছেন সেটা জানা যায়নি।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে আত্মাহত্যা করলেন সেটা এখনো জানা যায়নি। তবে পুলিশ চেষ্টা করছে বিষয়টি খতিয়ে বের করতে।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের