সাটুরিয়ায় হ্যালোবাইক উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে সাটুরিয়া ও ধামরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বুধবার রাতে তাহের আলীর অটো হ্যালোবাইকটি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে সাটুরিয়ার হান্দুলিয়া যাওয়ার জন্য ৪০০ টাকায় ভাড়া করে সম্রাট, ফিরোজ ও আরিফ। কিন্তু রাত ১১টার দিকে সাটুরিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের রাস্তায় তাকে জিম্মি করে তার অটো হ্যালোবাইকটি লুট করে নিয়ে যায়। বুধবার রাতেই তাহের আলী সাটুরিয়া থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের পরিপেক্ষিতে থানা পুলিশ সাটুরিয়ার র্যাইল্লা থেকে সম্রাট (২১), জান্না বাজার থেকে ফিরুজ কবির (২৩), সাটুরিয়া হাসপাতালের সামনে থেকে সুমন ওরফে আরিফ (২৪) ও ধামরাই বাজার থেকে হৃদয়কে (২৩) গ্রেপ্তার করে। সেই সাথে হৃদয়ের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া হ্যালোবাইকটি উদ্ধার করে।
সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আসামি হৃদয় দীর্ঘদিন ধরেই চোরাই অটো হ্যালোবাইক বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে সাটুরিয়া থানার একটি টিম ধামরাই ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই হ্যালোবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত