ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

কাপাসিয়ায় লড়াই হবে বিএনপি-জামায়াত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১০-২-২০২৬ রাত ৮:৪৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মোট প্রার্থী আটজন। তবে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেলারেল (অব.) আ স ম হান্নান শাহ্ পুত্র শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আইউবী (দাঁড়িপাল্লা) এর মধ্যে। অন্যান্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (লাঙ্গল) এনামুল কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) মো. কাজিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) মানবেন্দ্র দেব, আমজনতা দলের (প্রজাপতি) মো. জাকির হোসেন, এনপিপি’র (আম) মনির হোসোইন ও স্বতস্ত্র প্রার্থীর (ফুটবল) মেজর (অব.) মো. শফিউল্লাহ মিঠু। তবে এনপিপি’র (আম) প্রার্থী মনির হোসোইন বিএনপি’র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই আসনে ১১টি ইউনিয়নে ৯৯টি ওয়ার্ডে ১২২টি ভোট কেন্দ্র ও ৬৫৪টি ভোট কক্ষ রয়েছে। এখানে মোট ভোটার ৩,২৫,৫৫৬ জন, পুরুষ ভোটার ১,৬০,০০৭ জন, মহিলা ভোটার ১,৬৫,৫৪৯ জন। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কাপাসিয়ার আইনশৃঙ্খলা পরিবেশ যথেষ্ট স্বাভাবিক রয়েছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ আ স ম হান্নান শাহ্'র জন্মভূমি। বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও আওয়ামীলীগের প্রার্থীদের মাঝে ভোটের ব্যবধান ছিল গড়ে মাত্র ৫-৮ হাজার। এ নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহণ নাই। ফলে হান্নান শাহ্'র অনুপস্থিতিতে তাঁর সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান বিএনপি’র বিশাল কর্মী বাহিনী নিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে রয়েছে। অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আইউবী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা দু'জনেই নির্দিষ্ট সময় পর্যন্ত এলাকার আনাচে-কানাচে, হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে দিন-রাত ভোট প্রার্থনা করেছেন। এ ছাড়াও নির্বাচনী কার্য পরিচালনার জন্য উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও প্রত্যেক এলাকায় বিএনপি-জামায়াতের কমিটি রয়েছে। অন্যান্য প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছেন সাধ্যমতো। এই আসনে পূর্বে আওয়ামী লীগ-বিএনপি’র প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতো। এই নির্বাচনে আওয়ামীলীগ না থাকায় আওয়ামী লীগের ভোটারদের কদর বেড়েছে। আদর বেড়েছে সনাতন ধর্মাবলম্বীদের। সকল প্রার্থীর নজর আওয়ামীলীগ ও হিন্দু সম্প্রদায়ের বিশাল অঙ্কের ভোটারদের প্রতি। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আওয়ামীলীগের ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন প্রার্থীরা। বিগত নির্বাচন থেকে দেখা যায়, এই আসনে  বিএনপি ও আওয়ামীলীগের বৃহৎ অঙ্কের ভোটার রয়েছে। তাদের রয়েছে বিশাল কর্মী বাহিনী। সেই তুলনায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে কর্মী বাহিনী থাকলেও ভোটার সংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম। জামায়াতের প্রার্থীর ভরসা অনেকটা আওয়ামীলীগ ও বিএনপি’র গোপন ভোটারদের ওপর। সেই ক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ফলে শক্ত কর্মীবাহিনী সৃষ্টি হয়েছে। তাদের দৃঢ় মনোবলের ফলে বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা সবশেষ বিজয়ী হতে যথেষ্ট আশাবাদী। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের দাদা প্রয়াত ফকির আব্দুল মান্নান পাকিস্তান আমলে এমপি ও মন্ত্রী ছিলেন। পরবর্তীতে ১৯৯১ সালে শাহ রিয়াজুল হান্নানের পিতা প্রয়াত নেতা হান্নান শাহ্ এমপি নির্বাচিত হয়ে সুনামের সাথে পাট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারা দুজনেই বংশ পরম্পরায় কাপাসিয়ার সার্বিক উন্নয়নে দীর্ঘ পরিকল্পনা নিয়ে ভূমিকা রেখেছেন। ঐতিহ্যবাহী এ পরিবার বরাবরই এলাকার সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী। তাই সবক্ষেত্রে তাদের মানবিক ও পরোপকারী হিসাবে ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীনতার সপক্ষের শক্তি বিএনপির প্রার্থীকেই কাপাসিয়ার মানুষ ভোট দিবে বলে বিজ্ঞজনরা মতপ্রকাশ করেছেন। তাই সবশেষ বিজয়ের মালা ধানের শীষ প্রতীকের প্রার্থীর গলায় পড়বে বলে দলীয় নেতৃবৃন্দ আশাবাদী।
এই আসনে ১১টি ইউনিয়নের মধ্যে প্রায় সব কটি ইউনিয়নে বিএনপি’র শক্ত ঘাঁটি রয়েছে। জামায়াতের কোনো ইউনিয়নে ভোটের ঘাঁটি না থাকলেও আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শহীদ তাজউদ্দীন আহমদের জন্মভূমি রায়েদ ইউনিয়নে বাড়ি হওয়ায় এবং তার পার্শ্ববর্তী সিংহশ্রী ও টোক ইউনিয়নে আওয়ামী লীগের ভোটব্যাংকে হানা দেয়ার চেষ্টা করছেন জামায়াতের প্রার্থী। তবে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে সাধারণ ভোটার যারাই কেন্দ্রে ভোট দিতে যাবে তাদের মধ্যে বেশির ভাগ ভোটার বিএনপি’র প্রার্থীকেই ভোট দিবেন। স্বাধীনতার সপক্ষের শক্তির ভোটাররা ভোট কেন্দ্রে গেলে অন্ততঃ পক্ষে জামায়াত প্রার্থীকে ভোট দিবেনা বলেই ধারণা করছেন বিশেষজ্ঞ মহল।  

এমএসএম / এমএসএম

নির্বাচনের আগে সীমান্তপথে অস্ত্র ঢোকার শঙ্কা: ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজশাহী অঞ্চল

বড়লেখায় নিরাপত্তা নিশ্চিতে ৫৮ টি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন

তারাগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কাপাসিয়ায় লড়াই হবে বিএনপি-জামায়াত

বিকাশ এজেন্টদের টাকা গর্ত থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাট-৪: প্রাণনাশের হুমকির অভিযোগে নির্বাচন থেকে সরলেন স্বতন্ত্র প্রার্থী শিপন

পটুয়াখালী-৩ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলনে ভিপি নুর

গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

নির্বাচনকে কেন্দ্র করে হাটিকুমরুলে বাড়ছে পরিবহন চাপ

সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল আচরনের আহ্বান - সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী

গণভোটে হ্যাঁ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের মতবিনিময়

দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত