সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী ব্রিজের নিকট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
ডাকাত সদস্যরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বীর হাতকোড়া গ্রামের রব্বানী বেপারী (৪১), একই উপজেলার বড় চানতারা গ্রামের মোঃ সুমন (৩২), চৌহালী উপজেলার পয়লা গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৪৫) ও পাবনা জেলার সুজানগর উপজেলার ধৌলাই গ্রামের শাহীন খন্দকার (৩৮)।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তিল্লী ব্রিজের নিকটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত সদস্যরা। এসময় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তারসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির একটি মামলা করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied