ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

পলাতক ফ্যাসিস্ট নেতাদের বিলাসবহুল গাড়ি মালিকানা পরিবর্তন

জালিয়াতির মাধ্যমে বিআরটিএ’র দালাল রুবেল এখন কোটিপতি


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ১২-৫-২০২৬ রাত ৮:১৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বিলাসবহুল গাড়ির মালিকানা অবৈধভাবে পরিবর্তন করা হয়েছে। আর এই কাজের জন্য বিআরটিএ’র চিহ্নিত দালাল মো. হারুন অর রশিদ ওরফে রুবেল কোটিপতি বনে গেছেন।
অভিযোগে জানা গেছে, বিআরটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন, যার মাধ্যমে মাত্র কয়েক মাসে প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার এড়াতে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা দেশ ছেড়ে পালিয়ে যান বা আত্মগোপনে চলে যান। আর তাদের ফেলে যাওয়া ল্যান্ড ক্রুজার, প্রাডো, হ্যারিয়ার, অডিসহ কোটি টাকার বিলাসবহুল গাড়িগুলো দ্রুত বিক্রি করার জন্য প্রাণপন চেষ্টা চালায়। এই সুযোগকে কাজে লাগিয়ে বিআরটিএ’র দালাল হারুন অর রশিদ ওরফে রুবেল বাজারমূল্যের অনেক কম দামে গাড়ি বিক্রির ব্যবস্থা করে দেওয়ার জন্য ফ্যাসিস্ট সরকারের পলাতক নেতা-কর্মীদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এরপর উক্ত বিলাসবহুল গাড়িগুলোর মালিকানা পরিবর্তনের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে থাকেন। সূত্র জানায়, সাধারণ নিয়ম অনুযায়ী গাড়ির মালিকানা পরিবর্তনে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিআরটিএ কার্যালয়ে উপস্থিত থেকে বায়োমেট্রিক তথ্য ও ছবি দিয়ে মালিকানা পরিবর্তন করতে হয়। কিন্তু বিক্রেতারা পলাতক থাকায় তাদের উপস্থিতি না থাকা সত্ত্বেও করে দেওয়া হয়। এই সুযোগে রুবেল বিআরটিএর কিছু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে জাল স্বাক্ষর, ভুয়া হলফনামা ও ব্যাকডেট এন্ট্রির মাধ্যমে বিক্রেতার অনুপস্থিতিতেই গাড়ির ফাইল পাস করিয়ে দেন। আর প্রতিটি গাড়ির জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুর বিআরটিএর পশ্চিম পাশের ‘শাহরাস্তি বিজনেস সেন্টারের’ একটি অফিস থেকেই পুরো সিন্ডিকেট পরিচালিত হয়েছে। সেখানে বাইরে থেকে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান মনে করা হলেও, এটিকেই অবৈধ গাড়ি বেচাকেনা ও ফাইল জালিয়াতির মূল নিয়ন্ত্রণকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। অনুসন্ধানে জানা গেছে, দালাল হারুন অর রশিদ ওরফে রুবেল ফ্যাসিস্ট সরকারের পতন ৫ আগস্টের পর দালালির মাধ্যমে আয়কৃত অর্থ দিয়ে নিজের ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। বিভিন্ন সিএনজি ও গাড়ির নথিতে কম মূল্য দেখিয়ে রাজস্ব ফাঁকিরও অভিযোগ রয়েছে। আবার কাগজে ৭ থেকে ১০ লাখ টাকা মূল্য দেখানো হলেও বাস্তবে প্রতিটি সিএনজির বাজারমূল্য ছিল ২০ থেকে ২৫ লাখ টাকা। দালাল রুবেলের নামে রাজধানীর সেনপাড়া পর্বতায় ফ্ল্যাট, শাহআলী প্লাজায় ব্যবসাপ্রতিষ্ঠান এবং একাধিক সিএনজি ও মাইক্রোবাস রয়েছে। তার স্ত্রী তানিয়ার নামেও রয়েছে প্রায় ৮টি সিএনজি। স্বামীর অবৈধ আয়ের টাকাতেই তিনি এসব সম্পদ গড়ে তুলেছেন।
এদিকে বিআরটিএ সংশ্লিষ্ট সাধারণ গ্রাহক ও ভুক্তভোগীরা জানিয়েছেন, বিআরটিএ’তে মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও মূল দালালচক্র সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। তারা দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে বিআরটিএতে দালালচক্র ও রাজস্ব ফাঁকির  কাজ আরো ভয়াবহ রূপ নেবে।
এসব অভিযোগের বিষয়ে হারুন অর রশিদ রুবেল এর সেল ফোনে যোগাযোগ করা হলে, তিনি প্রথমে বিআরটিএ’র দালালির কথা অস্বীকার করেন। পরে বলেন, তিনি বাইরে দোকান থেকে কাজ করেন। আর সম্পত্তির কথাও অস্বীকার করে তার স্ত্রীর নামে তার নামে বেশ কিছু সিএনজি অটো রিকসা করার বিষয়ে জানতে চাইলে তিনি তার উত্তর দিতে অপরাগতা প্রকাশ করেন। এরপর তার ফোনের লাইনটি কেটে দেন।

Aminur / Aminur

জালিয়াতির মাধ্যমে বিআরটিএ’র দালাল রুবেল এখন কোটিপতি

পেঁয়াজ কেলেঙ্কারিতে স্টান্ড রিলিজের পর বহাল তবিয়তে বনি আমিন খান

জাগৃক এর প্রধান অফিস থেকে নথি গায়েব চেয়ারম্যানের হস্তক্ষেপে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা

মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, ‎দেরি হলেই হুমকি-হয়রানি

ড্রেজার ব্যবসায়ী সন্ত্রাসীদের কাছে কয়েক হাজার কৃষক জিম্মি

রায়ের কপি’ বেঁচে প্রতারকচক্র একেকজন কোটিপতি, প্রাইভেট সিএনজি অটোরিকসা কল্যাণ সমিতির

কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

চাকরির প্রলোভনে কোটি টাকার প্রতারণা

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নিয়োগ বাণিজ্যের কেলেঙ্কারি: খাতা রাখা হলো থানা হেফাজতে

ঢাকা দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে বহিরাগতদের নেতা সুকান্ত হালদার দৌরাত্ম্য

রায়ের কপি’ বেঁচে ‘প্রাইভেট সিএনজি মালিক কল্যাণ সমিতি’র নেতারা কোটিপতি

কেরানীগঞ্জে বিআরটিএ’র কর্মকর্তারা দালালদের মোবাইল ফোনেই সেবা প্রত্যাশীদের সমস্যা সমাধান করছেন

সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ