কলাপাড়ায় ১ মাস ১৭ দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু
পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত শিশু জান্নাতি আক্তারকে উদ্ধারে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতা চাইলেন ভিকটিম পরিবার। শনিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবে কান্নাভেজা কন্ঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পিতা মো: মশিউর রহমান। এসময় ভিকটিম শিশু’র মা মোসা: রাবেয়া বেগম, চাচি আকলিমা বেগম, ফুপু জিন্নাত জাহান এবং মামা লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: লতিফ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, ’আমার মেয়ে লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতি আক্তার গত ২২ আগষ্ট সকাল ৮:৩০ ঘটিকায় এসাইনমেন্ট আনার জন্য বাড়ী থেকে স্কুলে যায়। এরপর আর সে বাড়ী ফেরেনি। এ ঘটনায় ২৩ আগষ্ট আমি কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করি। ১ সেপ্টেম্বর কলাপাড়া থানায় রাব্বি কে প্রধান আসামী করে ৭ জনের নামে অপহরন মামলা দায়ের করি। মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামী রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করে। ১ মাস ৫দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামীরা সহ মামলা প্রত্যাহারের জন্য আমার পরিবারের সদস্যদের ভীতি প্রদর্শন করছে। অথচ অপহরনের ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি আমার অপহৃত মেয়ে জান্নাতী।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো: জাকির বলেন, ’মামলা দায়েরের পর এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। ভিকটিমকে উদ্ধার সহ এজাহার ভুক্ত অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন