চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জেলীযুক্ত ৭শ কেজি চিংড়ি জব্দ
চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে বিষাক্ত জেলী যুক্ত প্রায় ৭ শ'কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। ৯ অক্টোবর শনিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় সাড়ে ১৭ মণ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ করেন কোস্টগার্ড কর্তৃপক্ষ।বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে যাত্রীবাহী ট্রলার যোগে চাঁদপুর মোহনায় আনা হবে। ওই সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর সাবঃ লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃত্বে চাঁদপুর বড় স্টেশন মোহনা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে অভিযান পরিচালনা করে এসব বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনির (সহকারী কমিশনার ভূমি ) সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। জব্দকৃত বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
সাবঃ লেফটেন্যান্ট রুহান মঞ্জুর জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর