ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পরকীয়ায় ধরা এনজিওকর্মী : প্রবাসীর স্ত্রীকে ‍এলাকা ছাড়ার নির্দেশ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ৪:৪৮

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে এসে হাতেনাতে ধরা পড়লেন আনোয়ার হোসেন নামে এসএসএস এনজিওর এক কর্মী। আনোয়ার হোসেন জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। গত শুক্রবার রাতে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ভাসারচর এলাকায় এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। এছাড়া অনৈতিক অবস্থায় ধরা পড়ে আনোয়ার গণপিটুনির শিকার হন।

এ বিষয় নিয়ে গত শনিবার মীমাংসা করার জন্য দফায় দফায় বৈঠক হয়। মীমাংসায় মাতব্বররা বিভিন্ন অপবাদ দিয়ে দুই বাচ্চার জননীকে কাজী দিয়ে তালাকের ব্যবস্থা করে এলাকা ছাড়ার ঘোষণা তারা। ঘোষণার পরপরই প্রবাসীর স্ত্রীর সাথে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তার শ্বশুর-শাশুড়ি। মীমাংসা শেষে এনজিওকর্মী আনোয়ারকে ছেড়ে দেন উপস্থিত মাতব্বররা। 

এ ঘটনায় দাইন্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য বাবুল মণ্ডল বলেন, আপত্তিকর অবস্থায় ওই নারী ধরা পড়ায় তাকে এলাকাবাসী নানাভাবে নাজেহাল করতে থাকে। এছাড়া তাকে ন্যাড়া করার সিদ্ধান্ত নেয়। পরে থানা পুলিশকে অবহিত করি। পুলিশ ঘটনাস্থলে না আসায় পরিস্থিতি খারাপ হয়। এরপর সকলের সম্মতিতে এলাকাবাসী মীমাংসা করার জন্য বসে। মীমাংসায় ওই নারীর সম্মতিক্রমে তালাকনামায় স্বাক্ষর নেয়া হয়। তারপর তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়। 

এ বিষয়ে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের এসএসএস এনজিও শাখা ব্যবস্থাপক মাহবুব হোসেন বলেন, আনোয়ার হোসেন বাসায় যাওয়ার কথা বলে ছুটি নেন। তারপর অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি যে অপরাধ করেছেন এটা তার ব্যক্তিগত বিষয়, এতে আমাদের কিছুই করার নেই।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার