ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর ম‍ৃতদেহ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১২:১৯
মানিকগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় মো. রবিন মিয়া (২৭) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার তেরোদোনা এলাকা তেকে তার ম‍ৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ হিরোন নামের হ্যালোবাইক চালককে আহত অবস্থায় উদ্ধার করে। রবিনের ম‍ৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রবিন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের কলশী এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি সবজির ব্যবসা করতেন।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ী রবিন মিয়া রাত ৩টার দিকে হিরোন মিয়ার হ্যালোবাইক নিয়ে কাঁচামাল (সবজি) আনতে মানিকগঞ্জ আড়তে যাচ্ছিলেন।
 
পথিমধ্যে বেতিলা মিতরা ইউনিয়নের তেরোদোনা ব্রিজের কাছে রাস্তায় বাঁশ দিয়ে আটকে ডাকাত সদস্যরা প্রথমে হ্যালোবাইক চালক হিরোন ও রবিনের হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়। এরপর টাকা ও হ্যালোবাইক নিয়ে যাওয়ার সময় ডাকাত সদস্যরা রবিনকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন