সোলায়মান হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগকর্মী ও ব্যবসায়ী সোলায়মান মিয়া হত্যা মামলার প্রধান আসামি মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছসহ আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) অবরোধ করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। রোববার (৬ জুন) দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়। সোলায়মান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দিনদিন রূপগঞ্জ উত্তপ্ত হয়ে উঠছে।
জানা গেছে, মুড়াপাড়া এলাকার যুবলীগকর্মী ও ব্যবসায়ী সোলায়মান হত্যার ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ মামলার অন্যতম আসামি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছকে গ্রেফতার করতে পারেনি। আলমাছসহ মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।
রোববার দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী কাফনের কাপড় পরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল মোড়ে অবস্থান নেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে পুলিশের অনুরোধে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দাইল পর্যন্ত প্রদক্ষিণ করেন। একপর্যায়ে গোলাকান্দাই মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচিতে শত শত বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে নিহত সোলায়মানের পিতা আলাউদ্দিন ও মামলার বাদী রাজীব বলেন, আলমাছ একজন পেশাদার কিলার। রূপগঞ্জের শিল্পপতি রাসেল ভূঁইয়াসহ অসংখ্য হত্যা মামলার আসামি এই আলমাছ। বিএনপি থেকে আওয়ামী লীগার বনে যাওয়া আলমাছের অত্যাচারে এলাকাবাসী সব সময় অতিষ্ঠ। রূপগঞ্জের প্রভাবশালী একটি পরিবারের তদবিরের কারণেই পুলিশ তাকে গ্রেফতার করছে না। আমরা দ্রুত আলমাছসহ অন্য আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। নতুবা আরো বড় ধরনের কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই দুপুরে উপজেলা গন্ধর্বপুর এলাকায় যুবলীগকর্মী সোলেইমানকে মাছের খামার থেকে ডেকে নিয়ে মাথা থেঁতলে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় সোলেইমানের ছোট ভাই রাজীব মিয়া বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ ২১ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের