একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভারসাম্য হারাচ্ছে উপকূলীয় ভূপ্রকৃতি
‘উপকূলের চারদিকে পচা দুর্গন্ধ, সর্বস্বান্ত করেছে নোনা পানি, এট্টার পর এট্টা ঝড় বন্যা আসে আর আমাগের সব শেষ করে দিয়ে যায়। ঝড় হলি বাল্লা (বাঁধ) ভাইঙ্গে নোনা পানিতে সব তলাই যায়। বন্যা শেষ হলিও তার রেশ থাইকে যায়। নোনা পানিতে সবকিছু নষ্ট করি দেয়। পইচে যাইচ্ছে মাছ-শাক সব। চারদিক পচা দুর্গন্ধ ছড়ায় পড়িছে। বছরের পর বছর এইভাবে চলতি হুতিছ (হচ্ছে)। এই সমস্যা নে (নিয়ে) বাঁইচে আছি। কেউ সমস্যা দূর করতি পারতেছ (পারছে) না।’ খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ভাঙনকবলিত গাতিরঘেরী এলাকার খাদিজা (৬০) ও আয়শা বেগম (৪৫) এভাবেই আফসোস করে কথাগুলো বলেন।
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় তাদের সবকিছু। পুকুরের মাছ মরে পচে গেছে লবণাক্ততার কারণে। মরেছে হাঁস-মুরগিসহ গবাদিপশু। সবদিকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন ধরনের রোগব্যাধি।
শুধু ইয়াস নয়, একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনসংলগ্ন উপকূল তার ভূপ্রকৃতিগত ভারসাম্য হারাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগ ঠেকাতে নির্মিত অপরিকল্পিত বাঁধ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ কারণেই টিকছে না এসব বাঁধ, দেখা দিচ্ছে নদীভাঙনও। মাছের ঘেরে অতিরিক্ত লবণ পানি প্রবেশ করানোয় বেড়িবাঁধগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ পরিবেশবিদদের।
গত দেড় দশকে সিডর, আইলা, মহাসেন, কোমেন, নার্গিস, মোরা, বুলবুল ও আম্পান, ইয়াসসহ একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত হয়েছে। একটির ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ফের নতুন নামে আঘাত হানছে প্রলয়ঙ্কারী সব ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস। লবণাক্ততা বেড়ে খুলনা উপকূলে নদীতীরবর্তী এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।
সর্বশেষ ঘূর্ণিঝড় আম্পানের পর এক বছর পার হতে না হতেই আবার আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। গত ২৬ মে ইয়াসের আঘাতে আবার প্লাবিত হয়ে উপকূলের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বেড়িবাঁধগুলো টেকসই না হওয়ায় এখনো শঙ্কিত উপকূলের লাখো মানুষ।
দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে খুলনার কয়রা একটি। এ উপজেলার বাসিন্দা নিশিত রঞ্জন মিস্ত্রি জানান, দুর্যোগকবলিত এ জনপদের মানুষ ভাঙা-গড়ার মধ্যেই দিনাতিপাত করছে। একটির ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ফের নতুন নামে আঘাত হানছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। এসব ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ। পরিবারগুলো জমি ও সম্পদ হারিয়ে এখন উদ্বাস্তু।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম জানান, উপকূলের মানুষ জন্মগতভাবেই প্রকৃতির সঙ্গে লড়াই করতে শিখেছে। এ কারণে বড় ঝড়বৃষ্টি তাদের দমিয়ে রাখতে পারে না। কিন্তু নদীর বাঁধ ভেঙে গেলে তারা মনোবল হারিয়ে ফেলেন। কারণ, এ সময় পানি তাদের সর্বস্বান্ত করে দেয়, তা মোকাবেলার শক্তি তাদের নেই।
বিশেষজ্ঞরা বলছেন, এসব বেড়িবাঁধ বা পোল্ডার নির্মাণ প্রাকৃতিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। বরং টাইডাল রিভার ম্যানেজমেন্টের (টিআরএম) ওপর জোর দেয়ার কথা বলছেন তারা।
পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট খুলনার সদস্য সচিব ইকবাল হোসেন বিপ্লব বলেন, অতিরিক্ত লবণ পানির কারণে ফসলের ক্ষেত পচে গেছে। ঘের ও পুকুরের মাছও মরেছে অনেকের। লবণ পানি পানে মরেছে হাঁস-মুরিগসহ গবাদিপশু। পচা পানির দুর্গন্ধে উপকূলের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
তিনি বলেন, উপকূলে টেকসই বেড়িবাঁধ না হওয়ায় বারবার ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে উপকূলের গ্রামগুলোতে। এতে প্রতিবারই পবিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ে উপকূল। সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা বারবার টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
এদিকে উপকূল রক্ষায় বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরে খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, প্রতি বছর উপকূল লণ্ডভণ্ড হয়। এতে কপাল ভাঙে সাদাসিধে গরিবের। আর কপাল ভালো হয় গুটিকয়েক মানুষের।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু বলেন, উপকূলে প্রাকৃতিক দুর্যোগ মোকাকেলায় ষাটের দশকে তৈরি বেড়িবাঁধ সক্ষমতা হারিয়েছে। ১৪ ফুট উঁচু ও ১৪ ফুট চওড়া মাটির তৈরি বাঁধের অর্ধেকও অবশিষ্ট নেই। কোথাও কোথাও একেবারে নেই। ফলে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে যাচ্ছে।
তিনি বলেন, উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার ৮ হাজার কোটি টাকার চারটি প্রকল্প হাতে নিয়েছে। চলতি বছরেই এসব প্রকল্পের কাজ শুরু হবে।
এমএসএম / জামান
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন
Link Copied