জ. ই. মামুন
যদি দেখা দাও
তোমাকে দেখি না বলে-
রোদ্দুর মুখ ঢাকে কুয়াশার জলে
দিন যে বিফল হলো এক নদী ব্যথার অনলে।
তুমি যে হাসোনি তাই-
কবিতার রং মোছে গান ভুলে যাই
মগজের কোষে কোষে জমা হয় বিষাদের ছাই।
তুমি যে আসোনি তাই-
জগত থমকে আছে, কোন দিকে যাই
তোমার ঠিকানা ছাড়া আর কোনো পথ জানা নাই।
ডাকোনি কেন যে তুমি কাছে-
ফুটবে ফুটবে বলে কুঁড়িটি কাঁদছে দেখো গাছে
না ফোটা কলির মতো আমারও অশ্রু ঝুলে আছে।
তুমি যদি দেখা দাও তবে-
রাত জাগা শুকতারা তোমার খোঁপায় ফুটে রবে
কুঞ্জবনের অলি গুঞ্জনে মুখরিত হবে।
শান্তা / শান্তা
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ
`ভাদ্র মাসের ভূত' শাহজালাল সুজন
Link Copied