ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বিমানে সব ধরনের পদোন্নতি স্থগিত

প্রকৌশল বিভাগে ঘুষের বিনিময়ে পদোন্নতির অভিযোগ


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ৭-৮-২০২৬ রাত ১১:১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশলী বিভাগে দুর্নীতি অনিয়ম ও লাখ লাখ টাকা আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আর পদোন্নতির প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের পদোন্নতি কার্যক্রম স্থগিত করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 

‎সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ‘সংস্থার’ প্রকৌশলী বিভাগে পদোন্নতির প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ বিষয়ে বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা প্রকৌশলী আবু সাঈদ লিখিত অখিযোগ করেছেন বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার এক চিঠিতে উল্লেখ করেছেন, তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সম্প্রতি গৃহীত পদোন্নতি সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‎জানা গেছে, বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা প্রকৌশলী আবু সাঈদ অভিযোগে বলেছেন, দীর্ঘদিন ধরে বিভাগটিতে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে একটি চক্র প্রভাব বিস্তার করে আসছে। একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে ১৫টি অনুমোদিত পদ প্রত্যাহার করে বিধিবহির্ভূতভাবে পদোন্নতির প্রস্তাব তৈরি করা হয়েছে। আর গত ২৮ জুন এ বিষয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়। একই সঙ্গে, সিভিল এভিয়েশন অথরিটির পার্ট-১৪৫ বিধিমালার আওতায় অনুমোদিত জনবল কমিয়ে দেওয়ায় অপারেশনাল নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগের সূত্রে আরো জানা গেছে, গত ২০২২ সালের শেষ দিকে যোগ দেওয়া কয়েক জন কনিষ্ঠ কর্মীকে অস্বাভাবিকভাবে গ্রুপ-৬ পদে পদোন্নতি দিতে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এ প্রক্রিয়ায় প্রায় ৩১ লাখ টাকার অবৈধ আর্থিক লেনদেন করা হয়েছে বলেও অভিযোগকারী দাবি করেছেন। এ ছাড়া আট জন যোগ্য প্রকৌশলীর পদোন্নতির ফাইল দীর্ঘদিন আটকে রাখার অভিযোগ করা হয়েছে। আবার লাইসেন্স ভাতা বন্ধ রাখা এবং কয়েক জন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক অনিয়মের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে যোগ্যদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই পদোন্নতি দেওয়া, বদলির মাধ্যমে কৃত্রিমভাবে পদ শূন্য দেখানো হয়েছে। এরপর আবার আগের পদে ফিরিয়ে আনা, জ্যেষ্ঠতা উপেক্ষা করে জুনিয়রদের পদোন্নতি দেওয়া ছাড়াও টেকনিক্যাল দায়িত্ব পালন না করেও ভাতা প্রদান করা হচ্ছে। তাছাড়া, কাগজে-কলমে ভিন্ন পদায়ন দেখানো, চুক্তিভিত্তিক নিয়োগে স্বজনপ্রীতি এবং এক পদে নিয়োগ দিয়ে অন্য পদে কাজ করানোর মতো নানা অনিয়ম সংঘটিত হয়েছে।

‎নাম প্রকাশ না করার শর্তে একজন বিমান বাংলাদেশ এর কর্মকর্তা জানান, সাংগঠনিক কাঠামোয় অস্তিত্ব না থাকা পদেও বেতন দেওয়া হচ্ছে। আবার কোনো কর্মকর্তা অনিয়মে জড়ালে শাস্তির পরিবর্তে তাকে অন্য বিভাগে বদলি করার অভিযোগও রয়েছে। মুদ্রণ ও প্রকাশনা বিভাগ নিয়েও অভিযোগ তোলা হয়েছে। সেখানে কয়েক জন কর্মকর্তাকে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হলেও তাদের চেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই ধরনের কৌশলে একাধিক ব্যক্তিকে একই পদে পদোন্নতি দেওয়ার ঘটনাও অভিযোগে উল্লেখ রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক কর্মকর্তা জানান, তারা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের তদন্তাধীন রয়েছে।

‎বিমান বাংলাদেশ এর জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সকালের সময়কে বলেন, মন্ত্রণালয় এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগের তদন্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। আর তদন্তের বিষয়টি মন্ত্রণালয়ই বলতে পারবেন বলে তিনি জানিয়েছে। 

এমএসএম / এমএসএম

প্রকৌশল বিভাগে ঘুষের বিনিময়ে পদোন্নতির অভিযোগ

রাজধানীর গুলশান-বনানী স্পা সেন্টারের আড়ালে ভয়ঙ্কর অপরাধীদের আখঁড়া

তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের সম্পদের ‘বিস্ময়কর’ উত্থান

বেনজীর ইউরোপের কোন দেশে পালানোর চেস্টা করছেন

ভুয়া ডি-নোট বিতর্কে রুহুল আমিন বহাল, অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে

লোভনীয় পদায়নে বারবার আলোচনায় নাজমুল হাসান

জাতীয় গৃহায়ণে জালজালিয়াতি ও দুর্নীতি  করে প্রাইজপোস্টিংয়ের অভিযোগ

দরকষাকষি করে ঘুষ নেন স্টেশন কর্মকর্তা নাজমুল

বন মামলার নথি বদল

ত্রাণের টিন সরবরাহে অনিয়ম!

বদলির ফাঁদে পার্বত্যের প্রাথমিক শিক্ষকরা

নতুন সম্ভাবনার নাম মাশরুম

বন কেটে বাউন্ডারি শহীদের সাম্রাজ্য