ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহে পারভিন জামান কল্পনার পূজা মন্ডপ পরিদর্শন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১০-২০২১ রাত ৮:৪৪

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পারভিন জামান কল্পনা হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমীতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
 বাংলাদেশ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা ও শৈলকুপা উপজেলার নেতাকর্মীসহ তিনি শৈলকুপা উপজেলার ২০টি পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ারদার, যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু, শৈলকুপা পৌর মেয়র আশরাফুল আজম, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মূন্নু প্রমূখ।

পূজামন্ডপ পরিদর্শন কালে পারভিন জামান কল্পনা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। দেশের সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে প্রশ্রয় দেয়া হবে না। দেশের বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের কে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোন পূজা মন্ডপে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার আপনাদের পাশে আছে।

 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের