পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন
সাপ্তাহিক ছুটি ও হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার দশমীর দিনে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে।
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় শুক্রবার সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়ায় শত শত যানবাহন আসছে। এতে ৩ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করার পর মিলছে ফেরির দেখা।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ভারপ্রাপ্ত ডিজিএম মোঃ জিল্লুর রহমান বলেন, ছোট-বড় মিলে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করেও হিমশিম খেতে হচ্ছে। শুক্রবার এমনিতেই যানবাহনের চাপ বেড়ে যায়। তারপরও পূজার শেষ দিনে এ সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়েছে।
তিনি আরও বলেন, চাপ বেশি থাকায় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের সঙ্গে কিছু জরুরি কাঁচা পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে। পরিবহনের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী পণ্যবাহী ট্রাক পার করা হবে।
পাটুরিয়া ঘাটের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস এবং ৩ শতাধিক ব্যক্তিগত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা আরো বেড়ে যায়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির বলেন, পাটুরিয়ায় যানজট এড়াতে উথুলি সংযোগ মোড়ে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হচ্ছে। যানবাহনের চাপ কমে গেলে আটকে থাকা পণ্যবাহী ট্রাক সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied