কলাপাড়ায় প্রকৌশলির মৃতদেহ উদ্ধার
কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের জন্য নির্মানাধীন আবাসন কেন্দ্র থেকে শাওন (২২) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে ওই আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত নেছাড় উদ্দিন শাওন ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। শাওন নির্মানাধীন আবাসনে ঠিকাদারী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন ।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশা¦স ওই প্রজেক্টে কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে গনমাধ্যমকে জানান, সকাল আটটার দিকে মৃতের ঘরের দরজা বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডেকেও কোন সাড়া পাননি। পড়ে জানালা দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্নহত্যা। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন