সুশান্ত কুমার দে
‘ভাগ’
জনপদে হেঁটে যায়,কত মানুষ জন
কেউ সুস্থ, কেউ রোগী; কেউ দুর্জন।
কানা কুঁজো; সাধুজন তাঁরাও পথে
পথ কেন শোনোনি, কে কোন মতে?
বাঁধা হীন এই পথে; চোর, সাধু যায়
হিন্দু, মুসলিম, বৌদ্ধ পথে ভাই ভাই।
কে যায়, কোথা যায়- কেউ না শুনি
এত মানুষ অত মানুষ পথ না গুনি।
অবলা সরীসৃপ কুকুর বেড়াল ছানা
এই পথই বাঁধাহীন -তাদেরও জানা।
কত জন, মৃত্যুবরণ পথে কুপোকাত
ইতিহাস কী লিখেছ; কেবা কী জাত?
জমি ভাগ, দেশ ভাগ; একি ভয়াবহ?
পৃথিবীও ভাগাভাগির উন্মত্ত অহরহ।
কতকাল দখলদারি ঐ আকাশ বায়ু
বিধাতার হিসাবেই, সামান্যতম আয়ু?
শান্তা / শান্তা
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ
`ভাদ্র মাসের ভূত' শাহজালাল সুজন
Link Copied