এ আমাদের পূর্বপুরুষদের অমূল্য দান : সাইফুদ্দিন আহমেদ নান্নু
মানিকগঞ্জের মানুষ হিসেবে আমাদের গর্বের, অহংকারের কিছু জায়গা এখনও বেঁচে আছে। সেই জায়গাটা হল চারপাশের অমানিশা, ক্লেদ, হিংস্রতা, ধর্মান্ধতা আমাদের সহজে স্পর্শ করে না।
শরতের স্নিগ্ধতা পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি আর কালীগঙ্গার পলি-জলে উর্বর জমিনে বরাবরের মত গতকালও ছিল অমলিন । আমাদের রক্তধারায় প্রবহমান ঐতিহ্য তার সহজাত হিরকদ্যুতির উজ্জ্বলতা একটুও হারায়নি।এ আমাদের পূর্বপুরুষদের অমূল্য দান, আমাদের অমূল্য সম্পদ।
ছবিগুলো মানিকগঞ্জের ঘিওর ডিএন পাইলট হাইস্কুলের মাঠ। উৎসবের আমেজে মুখরিত আবহমান বাংলার চিরচেনা মেলা। বিজয়া দশমীর মেলা।
এই মেলার ঐতিহ্য দেড়শ বছরের। বিজয়া দশমীর দিন হিন্দু, মুসলমান, ধনী, দরিদ্র নির্বিশেষে মেলার আনন্দ উপভোগ করতে সমবেত হয় এই স্কুলের মাঠে। তারা আনন্দে মেতে উঠে, প্রশ্ন করেনা কিসের মেলা, কার মেলা বলে । ধর্মের বিভেদ, বিভাজন কোনদিনই এই মেলার সার্বজনীনতায় দেয়াল তুলতে পারেনি।
পূজা শেষে, বিসর্জনের আগে এলাকার সকল মণ্ডপের দুর্গা প্রতিমা স্কুল মাঠে আনা হয়, মেলার আঙিনায় ভীর জমে উঠে প্রতিমা দর্শনে ।
সাম্প্রদায়িক সহিংসতা, সহিংসতার শংকায়, অস্থিরতায়, গতকাল সারাদেশ যখন ম্লানমুখে প্রহর পেরিয়েছে তখন আমাদের এই মাঠ, মেলার এই উচ্ছ্বাস স্বাক্ষর রেখেছে অনন্য এক সম্প্রীতির। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেছে এক প্রাণে।
আমাদের পিতা, পিতামহ, তাঁদেরও পূর্বপুরুষেরা অসাম্প্রদায়িক চেতনার যে ফসল শ্রমে ঘামে বুনে গেছেন, মানিকগঞ্জের পলি-জল তাকে আজও পরম মমতায় ধারণ করে আছে বলেই এই অসুস্থ সময়েও আমাদের ৭টি উপজেলার ৫০৫ টি পূজামণ্ডব ছিল উৎসব মুখর। জমেছে এই মেলা। সন্ধ্যায় শহরের নিস্তব্ধতা ভেঙেছে আতশবাজির শব্দ।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied