মোবাইলে পাবজি গেম খেলাকে কেন্দ্র করে কিশোর খুন
মানিকগঞ্জের সিঙ্গাইরে মোবাইল ফোনে পাবজি গেম খেলাকে কেন্দ্র করে রাজু আহমেদ (১৪) নামে এক কিশোরকে খুন করা হয়েছে।শনিবার ভোররাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় আলিফ হোসেন (১৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রেজাউল হক।
নিহত রাজু আহমেদ উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল এলাকার মোসলেম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করত। আটককৃত আলিফ হোসেন একই এলাকার রাজু কোরাইশীর ছেলে।
সিঙ্গাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রেজাউল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাবজি গেম খেলা নিয়ে রাজু ও আলিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতরে নিয়ে রাজুকে ইট দিয়ে আঘাত করে আলিফ হোসেন সেখান থেকে পালিয়ে যায়।
পরে রাজুর চিৎকারে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে রাজুর মৃত্যু হয়। তিনি আরও জানান, শনিবার সকালে রাজুর মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা আলিফের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে আলিফকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied