ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে কারাদন্ড


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-১০-২০২১ বিকাল ৫:৪
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
রোববার দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা এই রায় প্রদান করেন।
 
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম আবু দারদা জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার আরিচা সংলগ্ন যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা  করা হয়। অভিযানে ১১ জেলেকে আটক করা হয়। এসময় জেলেদের নিকট থেকে প্রায় ১০ কেজি মা ইলিশ ও পরিত্যক্ত কয়েকটি ট্রলার থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ১১ জেলেকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ইলিশগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন