ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুয়াকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৭-১০-২০২১ বিকাল ৫:১৫

পটুয়াখালীর কুয়াকাটায় বুশরা (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার রাতে শশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
বুশরা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আ. সোবহান শরীফের মেয়ে এবং কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড খাজুরা এলাকার ইয়াকুব খন্দকারের স্ত্রী।
মৃতের চাচা মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের শেষের দিকে বুশরার বিয়ে হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বামী ইয়াকুবের প্রায়ই ঝগড়া হতো, সাথে মারধরও করতো তার স্বামী ।
 শনিবার বিকেলে বুশরা কে মারধর করে তার শশুর বাড়ির লোকজন। এই কথা বুশরা তার বাবাকে জানালে  তার বাবা বুশরাকে বাড়িতে আনার জন্য গেলে জামাই মেয়েকে না দিয়ে উল্টো গালমন্দ করে শ্বশুরকে তাড়িয়ে দেয়।
এবং  সন্ধ্যার পরে (স্বামী)  ইয়াকুব ফোন করে আমাকে (চাচা) জানায়, আপনার ভাতিজিকে আমি রাগ হয়ে লাঠি দিয়ে কয়টা বাড়ি দিছি তাতেই ও গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
বুশরার শাশুড়ি বলেন, আমি অজু করে বাইরে গিয়েছিলাম। এসে দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ। পরে আমার নাতি সুমাইয়ার সহায়তায় জানালার গ্রিল ভেঙে দেখি বুশরা ঘরের আড়ার সাঙ্গে ঝুলে আছে। পরে রশি কেটে দিয়ে নিচে নামিয়ে লোকজন ডাক দেই।
কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিব শরীফ  বলেন, আমি খবর পেয়ে এসে দেখি মরদেহ মাটিতে পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত বুশরার ১৮ মাসের একটি সন্তান রয়েছে। 
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন  বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানোর প্রকৃয়া চলছে । জিজ্ঞাসাবাদেরজন্য তার স্বামী ইয়াকুবকে পুলিশের হেফাজতে রেখেছি।
 এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত