ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পীরগঞ্জে ২০ বাড়িঘরে আগুন-লুটপাট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১০:২৪

ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মাঝিপাড়ায় হিন্দুপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে মাঝিপাড়ার এক তরুণের নামে ফেসবুকে একটি আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এরপর বিকেলে মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা একটি মন্দিরসহ ৬৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে রাতে তারা অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে পীরগঞ্জ ও মিঠাপুর ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট কাজ করে।

পীরগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. খাজিম রাত সোয়া একটার দিকে বলেন, ধর্ম অবমাননার অভিযোগে মাঝিপাড়ায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা ওই ফেসবুক আইডির বিষয়ে খতিয়ে দেখব। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

মাঝিপাড়ার এক বাসিন্দা বলেন, আমার বাড়ির সব জিনিসপত্র লুট হয়ে গেছে। আমার তিনটি গরু মারা গেছে আগুনে। পুলিশ এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

জামান / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের