ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পাটুরিয়ায় পারের অপেক্ষায় পণ্যবাহী ৪০০ ট্রাক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১০:৩১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক। নৌপথে ছোট বড় মিলে ১৯ ফেরি চলাচল করছে। নৌপথে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি না থাকায় পারাপার হচ্ছে অপেক্ষমাণ সাধারণ পণ্যবাহী ট্রাক।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা আঞ্চলিক শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এই মুহূর্তে বাস ও ছোট গাড়ি না থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে রাতে বাস পারাপার করায় ঘাট এলাকায় এসব ট্রাক আটকে ছিল। সকালের দিকে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফেরিঘাটের দুটি ট্রাক টার্মিনাল থেকে সিরিয়াল অনুযায়ী এসব ট্রাকগুলোকে পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা শাখার ডিজিএম (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, নদীতে নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। যে কারণে নৌপথে যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে। অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার ঘাট দিয়ে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ পড়ছে। তবে সকালের দিকে ঘাটে বাস, ছোট গাড়ি না থাকায় অপেক্ষামাণ ট্রাকগুলো পারাপার করা হচ্ছে।

জামান / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের