“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ
শরতের নীল আকাশটা যেন একটা শূন্য একুরিয়াম
যেখানে মেঘগুলো সাদা জেলিফিশের মতোন ভাসছে
তারা কোনো টাপুর টুপুর বৃষ্টি আনে না
আনে শুধু মরীচিকার ধূসর প্রতিধ্বনি।
রাতের শিউলিগাছটা দেয়ালের ক্যানভাসে ছবি আঁকে
যেখানে কোন ফুল নেই, শুধু ফুলের ছায়ারা কথা বলে
আমি ব্রহ্মপুত্রের কাছে গিয়ে জলের নাম জানতে চাই
সে আমাকে ডিজিটাল শব্দে উত্তর দেয়, সময় শেষ!
মাঠের পর মাঠ কাশফুলগুলো আকাশে ডানা মেলে
আর আমরা মানুষেরা এসব মাটিতে দাঁড়িয়ে দেখি
শরৎ আসলে এখন এক প্রাগৈতিহাসিক কালের আলো
আকাশে আকাশে ভেসে বেড়ানো মেঘের এপিটাফ!
শান্তা / শান্তা
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ
`ভাদ্র মাসের ভূত' শাহজালাল সুজন
Link Copied