ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ২:১৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে। 
সোমবার সকাল সাতটায় উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। 
এরপর শেখ রাসেলের জন্মদিনে সকাল দশটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে উপজেলা প্রশাসন। জন্মদিনে সকাল এগারোটায় উপজেলা অডিটরিয়ামে  আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান উপস্থিত ছিলেন। দেওয়ান সাইদুর রহমান বলেন,  ১৫ আগস্টে স্বাধীনতা বিরোধিরা জাতির পিতা ও তার পরিবারসহ কনিষ্ঠ পুত্রকে হত্যা করলো। ওই স্বাধীঊীঊূঊনতা বিরোধিরা রক্ত চায়, তাই তারা এখনো বিভিন্ন ভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে, কয়েকদিন আগেও পূজায় তারাই হামলা করেছে। স্বাধীনতা বিরোধিদের নির্মুল করতে হবে। আলোচনা সভায় উপস্থিত বক্তৃতায় প্রাথমিক পর্যায়ে পঞ্চম শ্রেণীর ছাত্র   ফাহিম মুনতাসীর (প্রথম) মাহমুদা আক্তার  (২য়), আয়শী রায় (৩য়) এবং  মাধ্যমিক পর্যায়ে নন্দিনী সরকার (১ম), মেহেরুন্নেসা(২য়), প্রথমা মন্ডল ( ৩য়) স্থান অধিকার করেন। 
মোঃ সাখাওয়াত হোসেন মৃধার সঞ্চালনায় 
 অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলজার হোসেন বাচ্চু, বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মো: আওলাদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান  আবুল বাশার সবুজ,  কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গাফফার,  প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ,  উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,  হরিরামপুর থানা ওসি তদন্ত মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ