সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত
মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,কেক কাটা, বৃক্ষ রোপণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে দশটার দিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বেলা ১২টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজোয়ানা কবির, প্রকৌশলী এম এফ তৈয়াবুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ মনির হোসেন, মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গসংঘটনের নেতৃবৃন্দরা শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied