ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পীরগঞ্জে হামলা : ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেয়া ব্যক্তি ‍আটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ১০:৪৩

ফেসবুকে পবিত্র কাবা শরিফকে অবমাননাকর ছবি পোস্ট করাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত পোস্টদাতা ব্যক্তিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) রাতে পরিতোষ সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর বি সার্কেলের এএসপি কামরুজ্জামান জানান, তাকে আটকের পর রংপুরে আনা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পরেশ রংপুরের পীরগঞ্জ উপজেলার কসবা গ্রামের প্রসন্ন চন্দ্রের ছেলে ।

পুলিশ জানায়, পরেশ চন্দ্র পবিত্র কাবা শরিফকে অবমাননাকর ছবি ফেসবুকে দেয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হওয়ায় পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়া হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা চালায় উগ্র সাম্প্রদিক গোষ্ঠী। এ সময় তারা ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, অর্ধশতাধিক বাড়ি ভাংচুর করে, নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে বলে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় আটক ৪২ জনের নাম উল্লেখ করে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো অনেকের কথা উল্লেখ করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

জামান / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের