ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সেন্ট মার্টিন ছাড়লেন আটকে পড়া ২৫০ পর্যটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ১১:৪৭

বৈরী আবহাওয়ার কারণে দুদিন আটকা থাকার পর মঙ্গলবার (১৯ অক্টোবর) সেন্ট মার্টিন ছেড়েছেন আড়াইশো পর্যটক। সকাল সাড়ে ৭টার দিকে ৬টি ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন তারা।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিয়ে ট্রলারে করে যাত্রা শুরু হয়েছে। সকালেই তারা নিরাপদে টেকনাফ পৌঁছে বিভিন্ন গন্তব্যে রওনা দিতে পারবেন।

তিনি আরও জানান, সোমবার (১৮ অক্টোবর) বিকেল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল অনুমতি দেয়া হয়। কিন্তু গতকাল কোনো ট্রলার সেন্ট মার্টিন ছেড়ে আসেনি। কারণ দ্বীপ থেকে একটি ট্রলার টেকনাফ পৌঁছাতে তিন ঘণ্টা সময় লাগে। রাতে মধ্য সাগরে কোনো খারাপ অবস্থা হলে আরও বেশি সমস্যায় পড়তে হতো। এছাড়া রাতের বেলা টেকনাফে পৌঁছানোর পর সেখান থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়াটাও কষ্টকর হতো। তাই মঙ্গলবার সকালে সেন্টমার্টিন থেকে যাত্রীবাহী ট্রলার ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।

সেন্ট মার্টিন কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, মঙ্গলবার সকালে অবস্থা স্বাভাবিক থাকায় দুদিন ধরে ফিরতে না পারা পর্যটকরা ছয়টি ট্রলারে টেকনাফে রওনা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, সাগরে পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার সকালে দ্বীপ থেকে ট্রলারে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) থেকে সেন্টমার্টিন থেকে টেকনাফে ট্রলার চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন পর্যটকরা।

জামান / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের