পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জোন কর্তৃক শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জোন কর্তৃক শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পদক্ষেপ কেরানীহাট কার্যালয়ে এই আলোচনা সভাও দোয়া মাহফিলের আয়োজন করেন এনজিও পদক্ষেপ এর কর্মকর্তা কর্মচারীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার মোঃআবদুল কাইয়ুম ভূঞাঁ,সাতকানিয়া এরিয়া ম্যানেজার কাজী গোলাম সরোয়ার এবং চট্টগ্রাম দক্ষিণ জোনের সিনিয়র অফিসার এডমিন এন্ড এ্যাকাউন্স মাসুদুর রহমান,কেরানীহাট ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নাজিম উদ্দীন।সাতকানিয়া ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মারুফ উদ্দীন এবং লোহাগাড়া ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম,স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আলোচনা সভায় সংক্ষিপ্ত এক বক্তব্যে বক্তারা বলেন, শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার স্মৃতি। বাংলাদেশের সকল শিশুর মধ্যে আজও আমরা রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তারা এগিয়ে আসুক- আজ এ প্রত্যাশাই করি।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied