ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬

খরস্রোতা শিবসা নদী পলি জমে খালে পরিণত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ১১:৫৮

খুলনার পাইকগাছায় একসময়ের খরস্রোতা শিবসা নদী পলি জমে খালে পরিণত হয়েছে। আর সেই পলি ভরাট নদী দখল করে চলেছে ধান চাষ। পৌরসভা ও চারটি ইউনিয়ন পাইকগাছা গদাইপুর, লতা, সোলাদানা, দেলুটি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে খরস্রোতা শিবসা নদী। এ নদীটি পলি জমে এখন সরু খালে পরিণত হয়েছে। কয়েক বছর আগেও নদী দিয়ে লঞ্চ ও স্টিমার চলত। দক্ষিণাঞ্চলের মানুষের খুলনা শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদীপথ। ব্যবসায়ীরা কম খরচে নৌকায় মালামাল আনা-নেওয়া করত জেলা শহর থেকে।

পৌর সদরের পাইকারি ব্যবসায়ী পীযূষ সাধু বলেন, নদীপথ বন্ধ হওয়ায় ট্রাকে করে মাল আনতে খরচ বেশি হচ্ছে। পূর্ণিমা ও অমাবস্যায় পানি বাড়লে নৌকায় মালামাল আনা যায়। কিন্তু পানি না বাড়লে মালবাহী নৌকা তীরে আসে না। সময়মতো মালামাল ওঠানামা করা যায় না। মালের বিশেষ প্রয়োজন হলে অতিরিক্ত টাকা দিয়ে নামাতে হয়।সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, পৌরসভার তিন দিকে ছিল ৩টি খেয়াঘাট। হাজার হাজার যাত্রী পারাপার হতো খেয়া নৌকায়। কিন্তু কালের বিবর্তনে নদীটি পলি জমে একেবারেই ভরাট হতে চলেছে। বর্তমানে লঞ্চ, স্টিমার দূরের কথা নৌকাও চালাতে পারছে না। খেয়াঘাট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩ কিলোমিটার ঘুরে বাড়ি যেতে হয়।

গদাইপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক বলেন, শিবসা নদী ভরাট হওয়ায় গদাইপুর ইউনিয়নের পানি নামতে পারছে না। সে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিতে ডুবে আমন ধানসহ গাছপালা মারা যাচ্ছে। দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল বলেন, আমার ইউনিয়নটি দ্বীপবেষ্টিত। একদিকে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। অন্যদিকে, পানি বাড়লে ঝুঁকিপূর্ণ ওয়াপদা ভেঙে পানি প্রবেশ করে।জানতে চাইলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, আগামী দিনে পৌরসভাসহ শিবসার পাশের ইউনিয়নকে বাঁচাতে হলে নদী খনন জরুরি হয়ে পড়েছে।

খুলনা নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ৩১ নম্বর পোল্ডার খনন করা হবে। শিববাটি ব্রিজ হতে সোলাদানা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার নদী পোল্ডারের আওতায় রয়েছে। আমরা কাগজপত্র তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখনো প্ল্যানিং কমিশনে রয়েছে। সেখান থেকে একনেক বৈঠকে পাস হওয়ার পর টাকা বরাদ্দ হবে। তখনই কাজ শুরু হবে। পাইকগাছা উপজেলা ও পৌরসভার প্রাণ কেন্দ্রে এক প্রকার প্রতিযোগিতায় নেমেছে দখলকারীরা। পানি উন্নয়ন বোর্ডের পাশে শিবসা নদী দখল করে ধান রোপন করা হচ্ছে। পলি পড়ে শিবসা নদী ভরাট হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। যার বিশাল বিশাল অংশ দখল করে অনেকেই গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। নেমেছে অবৈধ দখলের প্রতিযোগিতায় । তৈরী করছে ভবন, মাছের ঘের, বসত বাড়ী,বাগ বাগিচা ও পুকুর। এখন চলছে ধান রোপনের প্রতিযোগিতা। ভিলেজ পাইকগাছার মোহর আলী গাজী ও আব্দুল গাজী শিবসা নদীর মাঝখানে প্রায় ১৫ বিঘা দখল করে নিয়েছে। এলাকাবাসী জানান, এই ভাবে চলতে থাকলে একদিন উপজেলা বাসীর মন থেকে মুছে যাবে খরস্রোতা শিবসা নদী।

এমএসএম / এমএসএম

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

নন্দীগ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা' শাড়ি থ্রি পিচ বিতরণ

আত্রাইয়ে স্থানীয় এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর ঈদ সহায়তা বিতরণ

শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্মাণ কাজ শেষ না হওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে ঈদ ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

ঈদে আবারও মুখর হবে পর্যটন নগরী মৌলভীবাজার

ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

বাগেরহাটে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বাৎসরিক মেলা ও অনুষ্টান

শালিখায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা ও বস্ত্র উপহার প্রদান

হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায়

শেরপুরে ডপস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত