ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাতে ঘুমিয়েছিল স্বপ্না : সকালে ঝুলন্ত মৃতদেহ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ৩:৪৮
টাঙ্গাইলের ভূঞাপুরে ঝুলন্ত অবস্থায় স্বপ্না (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্বপ্না উপজেলার ফলদা গ্রামের আসাদুলের স্ত্রী। সোমবার (৭ জুন) সকালে উপজেলার ফলদা গ্রামের স্বপ্নার ঘর থেকে ম‍ৃতদেহটি উদ্ধার করা হয়। তবে শ্বশুরবাড়ির লোকজন রাতের কোনো এক সময়ে স্বপ্নার পরিকল্পিতভাবে হত্যা করে ম‍ৃতদেহ ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
 
স্বপ্নার ভাই দুলাল হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, আমার বোন স্বপ্নার বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে নির্যাতন করে আসছিল এবং তারাই পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি তার বোনের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
 
এ বিষয়ে জানার জন্য ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুকে একাধিকবার ফোনকলের পর রিসিভ করলে তিনি জানান, একটু পরে, আমি এক দরবারে আছি।
 
এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল ওহাব জানান, স্থানীয়দের কাছে খবর শুনে স্বপ্নার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে স্বপ্নার পরিবার। 
 
জানা গেছে, উপজেলার ফলদা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আসাদুলের সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় একই উপজেলার রুহুলী গ্রামের দারোগ আলীর মেয়ে স্বপ্নার। রোববার রাতে স্বামী আসাদুলের সাথেই ঘুমিয়েছিল স্বপ্না। এরপর সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায় স্বপ্নার স্বামী আসাদুল। পরে ঘরে স্বপ্নার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন বাড়ির লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার