ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিয়ে তাক লাগিয়ে দিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ৩:০
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বিদ্যালয় পরিদর্শনে এসে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন।বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আকষ্মিক পরিদর্শনে আসেন তিনি। এসময় তিনি বিদ্যালয়ের অফিস কক্ষে না ঢুকেই সরাসরি দশম শ্রেণিতে প্রবেশ করে ওই শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থ বিদ্যা বিষয়ে ক্লাশ নেয়া শুরু করেন। 
 
এ বিষয়ে শিক্ষার্থী সুমাইয়া বলে,ডিসি স্যার যখন ক্লাসে প্রবেশ করেন তখন আমরা বুঝতেই পারেনি ওনি মানিকগঞ্জ জেলা প্রশাসক। আর যখন ক্লাস নিতে শুরু করলেন তখন ত ভেবেছিলাম ওনি আমাদের নতুন শিক্ষক।শিক্ষার্থী রমজান আলী বলে,ডিসি স্যার আমাদের ক্লাস নিবে এটা আমরা কখনো কল্পনাও করেনি। স্যার,অনেক সুন্দর ভাবে আমাদের পদার্থ বিদ্যা ক্লাশ নিয়ে আমাদের মন মাতিয়ে গেলেন। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মের সকল শিক্ষার্থীদের বাস্তব ধারণা  দিতে হবে। এসময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষককে উদ্যেশ্য করে বলেন পাঠ্যক্রমের বাহিরে শিক্ষার্থীদের এ বিষয়ে  ধারণা দিতে হবে। যাতে করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ভাল ভাবে জানতে পারে।
 
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শারমিন আরা ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা কবির, স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান, সহকারী শিক্ষক শিরিন আক্তার ও সাংবাদিক মুহাম্মদ লুৎফর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন