ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে নিরপেক্ষ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন,আসন্ন ইউনিয়ন পরিষদে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করতে হবে। কে কোন দলের প্রার্থী সেটা বিবেচনা করার কোন সুযোগ নেই।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
এসময় সিইসি বলেন, ইউপি নির্বাচনে রাজনৈতিক ভাবে কোন দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই সেই রাজনৈতিক দলের বিষয়। নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা আশা করব। ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোনো প্রতিহিংসার সুযোগ নেই।সিইসি আরো বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর সুস্থ রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকায় নজর রাখছি। আমরা সুন্দরভাবে সকল ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারব।
মাগুরায় নির্বাচনী সংঘাতের ঘটনায় তিনি বলেন, এটি নিন্দনীয় ঘটনা। নির্বাচনে এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সর্তক থেকে নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব প্রমুখ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied