প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী
কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি, প্রবীন সাংবাদিক, কলামিষ্ট মো. বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী গ্রহন করেছে কলাপাড়া প্রেসক্লাব। প্রেসক্লাব প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন ও ৩ দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ। মরহুম বশির উদ্দিন বিশ্বাসের স্মরনে ক্লাব কার্যালয়ে শোক বই খোলা সহ স্মরন সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মরহুমের লাশবাহী গাড়ী ক্লাব প্রাঙ্গনে নিয়ে এলে কান্নায় ভেঙ্গে পড়েন সহকর্মীরা। এসময় মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গনমাধ্যমকর্মীরা। জুম্মাবাদ পৌরশহরের অয়েলমিল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে এতিমখানা গোরস্তানে তাকে সমাধিস্থ করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর। তিনি , দুই ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম বশির উদ্দিন বিশ্বাস ষাটের দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্দোগ’ উপকূলীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন। তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রঙধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামা সহ একাধিক গনমাধ্যমের সাথে যুক্ত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন