ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরের চরাঞ্চলের শিক্ষার বাতিঘরে শ্যামল নিসর্গের বৃক্ষরোপণ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ৩:৫৩
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের কুটিমিয়া স্মৃতি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছে পরিবেশবাদী সংগঠন "হরিরামপুর শ্যামল নিসর্গ"।শনিবার দুপুরে চরাঞ্চলের শিক্ষার বাতিঘরখ্যাত এ বিদ্যালয়ে কৃষ্ণচূড়া, রক্তকাঞ্চন, সোনালু, জারুল, পলাশ, পিংক ক্যাশিয়া, বট সহ বিভিন্ন ফুলগাছ রোপণ করেন সংগঠনের সদস্যরা।
 
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।"অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি" স্লোগানে প্রতিষ্ঠিত হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনটি গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে "বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ হরিরামপুর গড়ে তুলি" কর্মসূচি শুরু করে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, রাস্তার পাশে, খোলা জায়গাসহ পদ্মার পাড়, উপজেলা চত্ত্বর, স্বাস্থ্য কমপ্লেক্স, ডাকবাংলোসহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ