মানিকগঞ্জ পাসপোর্ট অফিস ও হাসপাতালে অভিযান চালিয়ে ২৩ দালাল আটক
মানিকগঞ্জ রিজিওনাল পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে অভিযান চালিয়ে ১০ দালালকে আটক করা হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা হতে বেলা পৌনে ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহ্ মোঃ জুবায়ের। এসময় র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ এর নেতৃত্বে র্যাব-৪ এর একটি দল অভিযানে সহায়তা করেন। এছাড়া ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ অভিযানে উপস্থিত ছিলেন।
আটককৃতদের মধ্যে ০৭ জন দোষী প্রমানিত হওয়ায় তাদেরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বাকি ০৩ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন,আরিফ, রায়হান, মোঃ রাশেদুল হাসান, মোঃ শাহজাহান, রাসেল, মেহেদী হাসান সুজন ও শাওন মিয়া।
অপরদিকে দুপুর ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করা হয়েছে। জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করার অপরাধ স্বীকার করার প্রেক্ষিতে ০৭ জন পুরুষকে ১০ দিনের এবং ০২ জন মহিলাকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকি ০৪ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, আয়নাল, সম্রাট হোসেন, নাসির, ইলিয়াস, নরেশ চন্দ্র শীল, রায়হান উদ্দিন, মনির, রাশেদা ও জোবেদা। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied