চাঁদপুরে ৩ বছরের শিশুকে খাবার খাওয়াতে গিয়ে মায়ের কোলে করুণ মৃত্যু
চাঁদপুরে শিশুকে খাবার খাওয়াতে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে মায়ের কোলেই জুবায়ের নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
নিহত শিশুর নানা আবিদ মিয়া জানান, মঙ্গলবার দুপুরে শিশু জুবায়েরকে তার মা তাকে কোলে সুইয়ে চামচ দিয়ে তরল খাবার খাওয়াচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ শিশু জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তারা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানো হাসপাতালের কর্মরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুর হুসাইন বান্না জানান, শিশুটিকে তার মা'র কোলে শুইয়ে তরলজাতীয় কোন খাবার খাওয়াচ্ছিলেন । শিশুটিকে এভাবেই শুয়ে থাকা অবস্থায় খাওয়ানোর কারণে তার শ্বাসনালী বন্ধ হয়ে সে মৃত্যুবরণ করেছে। তিনি আরো জানান,শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি থাকায় সোয়া অবস্থায় চামচা দিয়ে খাওয়াতে গিয়ে সে খাবার খাদ্য নালীতে না গিয়ে শ্বাসনালীতে ঢুকে পড়েছে। এজন্য তার শ্বাস বন্ধ হয়ে এক দেড় মিনিটের মাথায় সে মৃত্যুবরণ করেছে।
শিশুদের এমন অনাকাংখিত মৃত্যু রোধ করতে হলে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। কোন শিশুকে শুয়ে থাকা অবস্থায় কোন ধরনের খাবার খাওয়ানো ঠিক নয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর