সেতু পূর্ব ও পশ্চিমে দুই দফায় টোল বন্ধ
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি : যাত্রী-চালকদের ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় সোমবার (৭ জুন) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও সকালে সিরাজগঞ্জের সেতু পশ্চিমের টোল আদায় বন্ধ ছিল। এতে সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইসপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে থেমে থেমে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
সরেজমিনে মঙ্গলবার (৮ জুন) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, জোকারচর, হাতিয়া, সল্লা, এলেঙ্গা ও রাবনা বাইসপাস এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ ও দীর্ঘ লাইনের চিত্র দেখা যায়। ফলে রাত থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এছাড়াও উত্তরবঙ্গ থেকে আসা ঢাকামুখী কাঁচামালের পরিবহনগুলো বেশি বিপাকে পড়েছে। শুধু তাই নয়, ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েন। তবে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা কাজ করছেন।
পুলিশ ও চালকরা জানায়, গতকাল সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি কারণে মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধাঘণ্টা টোল আদায় বন্ধ ছিল।
বঙ্গবন্ধু সেতুর টোলপালা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থেকেই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বঙ্গবন্ধু সেতুতে রাতে পূূর্ব টোল প্লাজায় এবং সকালে পশ্চিম পাড়ে টোল আদায় বন্ধ ছিল। ফলে সেতুর পূর্বপাড়ে মহাসড়কে ভোর রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে মহাসড়কে যানজটের কারণে সেতুর উভয় পাড়ে দুই দফায় টোল আদায় আধাঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। ফলে সেতুর পূর্বপাড়ে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করে। পুলিশ যানযট নিরসনে কাজ করছে। তিনি জানান, বেলা বাড়ার সাথে সাথে চলাচল স্বাভাবিক হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied