পাটুরিয়া ফেরি ডুবিঃ ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের সিদ্ধান্ত
মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরি ঘাটে আমানত শাহ নামের রোরো ফেরিটি ডান দিকে কাত হয়ে ডুবে যায়। ঘটনার দিন থেকেই সবার আগ্রহ ছিল ফেরিটি উদ্ধার হওয়া নিয়ে। উদ্ধার কাজে অংশ নেওয়া হামজা ও রুস্তম জাহাজটি ডুবে যাওয়া ফেরি উদ্ধারের সক্ষমতা নেই এমনটিই জানিয়েছিলেন কতৃপক্ষ । অবশেষে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের সিদ্ধান্ত হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে বারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর যুগ্ন পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান। উদ্ধার কাজে অংশ নিবে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইস।
তিনি আরো জানান, মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ফেরি উদ্ধারের। আর উদ্ধার কাজে চুক্তি হয়েছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইসের সাথে। সব ঠিক থাকলে আগামীকাল তাদের উদ্ধারকারী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।
জেনুইন এন্টারপ্রাইসের এমডি বদিউল আলম বলেন, কোম্পানির ২৫০ টনের সক্ষমতার তিনটি ইউন্স উদ্ধার কাজে অংশ নিবে।
এদিকে উদ্ধার অভিযানের চতুর্থ দিনে রাত সাড়ের সাতটার মধ্যে ফেরিতে থাকা প্রায় সকল যানবাহন উদ্ধার করা হয়। আজ ৫ম দিনে উদ্ধার তৎপরতা বন্ধ থাকলেও কোন আনুষ্ঠানিক ভাবে উদ্ধার কাজ বন্ধ ঘোষনা করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, গত বুধবার সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে আমানত শাহ নামের একটি রোরো ফেরি যানবাহনসহ ডান দিকে কাত হয়ে ডুবে যায়।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied