দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচলে ধীরগতি : চরম ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে পৌলি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বঙ্গবন্ধু সেতু সড়ক ব্যবহারকারীদের। সোমবার রাতে বঙ্গবন্ধু সেতুতে দুটি পিকআপের সংঘর্ষের ফলে এই যানজট সৃষ্টির কারণ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
সেতুর ওপর দুটি পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনার মহাসড়ক এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের কালিহাতীর পুংলি এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বঙ্গবন্ধু সেতু সড়ক ব্যবহারকারীরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার (২৪ মে) রাত পৌনে ১১টার দিকে সেতুর ৩৬ নম্বর পিলারের কাছে ঢাকামুখী একটি পিকআপভ্যান আরেকটি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। পরে আরেকটি ট্রাক এসে পিকআপভ্যান দুটিকে ধাক্কা দেয়। এতে সেতুর ওপর যানজটের সৃষ্টি হয়।
এরপর যানজট নিরসনে মধ্যরাত থেকে মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে সেতু থেকে মহাসড়কের পৌলি পর্যন্ত থেমে থেমে প্রায় ২০ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied