চৌদ্দগ্রামে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬ হাজার ইয়াবা ও ৩৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ অক্টোবর) রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৫-০৭৭৭), তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ৩৩০০ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো: কক্সবাজার জেলার টেকনাফ থানার ডেইলি পাড়া গ্রামের আব্দুল গফুরের চেলে মোহাম্মদ হোসেন (২৮) ও একই থানার জাদিমুড়া গ্রামের নূর আহম্মদের ছেলে মো: নজু মোল্লা (২৫)। সোমবার (১ নভেম্বর) দুপরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা