ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রুরাল প্রাইমাররি হেলথ ইনিশিয়েটিভের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৪:১২

কুমিল্লার চৌদ্দগ্রামে ফিতা কেটে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভের উদ্যোগে উত্তর বেতিয়ারা শাখার উদ্বোধন, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। শনিবার (৬ নভেম্বর) উপজেলার জগন্নাথদীঘি আমির হোসেন চৌধুরী আইডিয়াল হাই স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার)।

ডা. গোলাম কাদের চৌধরী নোবেলের সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক, চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুলতানা বিলকিস খায়ের বেনু, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম, একতা সংঘের সাধারণ সম্পাদক নূর আলম দুলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ পাঠদানের পাশাপাশি ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা দেয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার) বলেন, সরকার নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেছে। সেসব আইন সম্পর্কে নারীদের সম্যক ধারণা থাকা উচিত। আইনশৃঙ্খলা বাহীনির একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। ভারতীয় সীমান্তবর্তী বেতিয়ারা গ্রামসহ সমগ্র চৌদ্দগ্রামে মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে আইন প্রয়োগকারী সংস্থাকে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

এমএসএম / জামান

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে