ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ ‍উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১০:২

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তরুণ কান্তি সেন (৫১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ১১টাযর দিকে হোটেল আল ফারুকের একটি কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বুধবার ভোরে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির গ্রামের বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানায়। তিনি আব্দুস সাত্তার রোডের আমেষ চন্দ্র সেনের ছেলে। তরুণ পেশায় একজন হোটেল ব্যবসায়ী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই সবুজ আলী বলেন, খবর পেয়ে উত্তর কমলাপুরে আল ফারুক হোটেলের ৭০১ নং রুম থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার ভোর পৌনে ৪টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরো বলেন, মৃত ওই ব্যবসায়ী গত ৭ মে কক্ষটি ভাড়া নেন। রাতে হোটেল কর্তৃপক্ষ দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রীতি / এমএসএম

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ