ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামের আলকরায় চেয়ারম্যান প্রার্থী মাঈন উদ্দিন ভূঁইয়ার উঠান বৈঠক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৭-১১-২০২১ বিকাল ৬:৩৫

কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৪নং আলকরা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় বিভিন্ন গ্রামের সর্ব সাধারণের উপস্থিতিতে উঠোন বৈঠক করেছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট আ’লীগ নেতা মাঈন উদ্দিন ভূঁইয়া। 

তিনি শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় সর্ব সাধারণের সঙ্গে উঠোন বৈঠকে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ৫ সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

উঠোন বৈঠকে মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, আমি ছাত্রলীগের মাধ্যমে ছাত্রজীবন থেকে দলের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছি। বর্তমানে বাংলাদেশ তথ্য-প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসাবে প্রিয় নেতা সাবেক সফল রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি’র নিদের্শনায় দায়িত্ব পালন করে যাচ্ছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশায় আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক সফল রেলমন্ত্রী মো মুজিবুল হক এমপির সার্বিক দিকনির্দেশনায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ নির্মূল সহ আলকরা ইউনিয়নকে অপরাধমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এছাড়াও রাস্তাঘাট, পুল-কালভাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধন করে আলকরা ইউনিয়নকে একটি শান্তির জনপদে রূপান্তর করব ইনশাআল্লাহ্।

জামান / জামান

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে