সাতকানিয়ায় বিষ প্রয়োগে ধান নিধন
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বশত্রুতার জেরে কৃষকের জমিতে বিষ প্রয়োগে শেষ করে দিল লক্ষাধিক টাকার ধানক্ষেত। আর সেই ধানক্ষেত শেষ করে দিল স্বয়ং কৃষকের আপন ভাই মোজাফফর। সাতকানিয়ার সোনাকানিয়ার ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আলী মিয়ার ছেলে কৃষক আবু তাহেরের ফসলি ক্ষেতসহ বিভিন্ন কৃষিক্ষেতে বিষ প্রয়োগে ক্ষতিসাধন করেই চলছে আরেক আপন ভাই মোজাফফর আহমদ। এ ঘটনায় আজ ৮ নভেম্বর সাতকানিয়া থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক মো. আবু তাহের।
জানা যায়, গেল বছরে লেবু, কাঁঠাল ও আম বাগান কেটে দেয়ার পরও ক্ষান্ত না হয়ে এই বছরের নভেম্বর মাসে আবারো ধানে বিষ দিল আপন ভাই মোজাফফর। এবার আর পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষক আবু তাহের। তিনি বলেন, যা আছে সহায়-সম্বল সব দিয়ে ধানক্ষেত করেছি। তাও শেষ করে দিল মোজাফফর। গত বছরও শেষ করে দিয়েছিল সব। এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই।
তিনি আরো বলেন, আমি পুলিশ প্রশাসনকে বারবার লিখিত অভিযোগ দিয়েও মোজাফফরকে ঠেকানো যাচ্ছে না।
এদিকে ধানক্ষেত পরিদর্শনে যাওয়া এসআই মাহবুব বলেন, হ্যাঁ, ধান সব পাকনার মতো হয়েছিল। বিষ প্রয়োগে নিধন করা হয়েছে বলে বাদী জানিয়েছেন। তিনি সাক্ষ্য-প্রমাণ দিলে অবশ্যই আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু