নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আরিফ হোসেন (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুন) সকালে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। আরিফ হোসেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার চান্দুরী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। সে জুরাইন ফজলুল করিম ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থী ছিল।
নিহতের মামা সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার (৮ জুন) দুপুরে তার ভাগ্নে শবনম মিলসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে আত্মীয়স্বজন ও সারুলিয়ার ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। আজ বুধবার সকালে আত্মীয়স্বজনরা আরিফের লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied