চৌদ্দগ্রামে ১২ ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ১১৩ আবেদন
কুমিল্লার চৌদ্দগ্রামে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে দলীয় কার্যালয়ে ১১৩ জন আবেদনপত্র দাখিল করেছেন। বৃহস্পতি ও শুক্রবার (১১ ও ১২ নভেম্বর) দুই দিনব্যাপী সকাল থেকে রাত পর্যন্ত এ আবেদন গ্রহণ কার্যক্রম চলে। দলীয় মনোনয়নপ্রত্যাশীরা নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে স্থানীয় সাংসদের কার্যালয়ে (দলীয় কার্যালয়) উপজেলা আ’লীগ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত মনোনয়ন বোর্ডের সদস্য উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদকের কাছে চেয়ারম্যান পদে আবেদনপত্র জমা দেন।
উপজেলা আ’লীগের দপ্তর সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ১নং কাশিনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ মোশারেফসহ ১৫ জন, ২নং উজিরপুরে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদসহ ৭ জন, ৩নং কালিকাপুরে বর্তমান চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদারসহ ৬ জন, ৪নং শ্রীপুরে বর্তমান চেয়ারম্যান শাহজালাল মজুমদারসহ ৫ জন, ৫নং শ্রভপুরে বর্তমান চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমানসহ ৬ জন, ৬নং ঘোলপাশায় বর্তমান চেয়ারম্যান কাজী জাফর আহমেদসহ ৮ জন, ৮নং মুন্সীরহাটে বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলমসহ ৯ জন, ৯নং কনকাপৈতে বর্তমান চেয়ারম্যান জাফর ইকবালসহ ১৪ জন, ১০নং বাতিসায় বর্তমান চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপুসহ ১০ জন, ১১নং চিওড়ায় বর্তমান চেয়ারম্যান একরামুল হকসহ ১১ জন, ১২নং গুনবতীতে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ খোকনসহ ১৫ জন ও ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজী জানে আলমসহ ৭ জন। সর্বমোট ১১৩ জন মনোনয়ন চেয়ে দলীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৫ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়েরের তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর ও ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর।
এমএসএম / জামান
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত