ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফ্রান্সের প্যারিসে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ২:২

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে ইউনেস্কো থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কার গ্রহণের দিনে তার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছে প্যারিসস্থ কুমিল্লা জেলার বিভিন্ন আঞ্চলিক সংগঠন। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি’, ‘কুমিল্লা জেলা সমিতি’ ও ‘কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কো অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্যারিসস্থ কুমিল্লা জেলা সমিতির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টু, প্যারিসস্থ কুমিল্লা জেলা সমিতির সহ-সভাপতি ও বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতির উপদেষ্টা মনির খাঁন, প্যারিসস্থ কুমিল্লা আদর্শ সদর কমিউনিটির সভাপতি বাকী বিল্লাহ্ খোকন প্রমুখ।

কুমিল্লার মানুষের প্রতি সদয় হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনয়ী আহ্বান জানিয়ে ‘কুমিল্লা’ নামেই বিভাগ চেয়ে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, কুমিল্লা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলার রয়েছে সুপ্রাচীন ইতিহাস-ঐতিহ্য ও নানা সুনাম-সুখ্যাতি। মেঘনা নামে বিভাগ চাই না। আমরা কুমিল্লা নামেই বিভাগ চাই। এটি কুমিল্লার মানুষের প্রাণের দাবি।

এমএসএম / জামান

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে