ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

অ্যাসোসিয়েশন অব লেকচারার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পবিপ্রবির দায়িত্ব হস্তান্তর এবং নতুন কমিটি গঠন


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২১ বিকাল ৫:২৮

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব লেকচারার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দায়িত্ব হস্তান্তর এবং নতুন কমিটি গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে ড. আনোয়ার হোসেন মণ্ডললের সভাপতিত্বে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি।

সভায় সর্বসম্মতিক্রমে মো. ফয়সাল, সহকারী অধ্যাপক ডিজাষ্টার রেজিলেন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে সভাপতি এবং মোহাম্মদ সাব্বির হোসেন, সহকারী অধ্যাপক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক সংগঠনকে আরো গতিশীল এবং সংগঠনের সদস্যদের স্বার্থ সমুন্নত রাখতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে কমিটির সদস্যবৃন্দ পবিপ্রবি চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর উক্ত কমিটিকে স্বাগত জানান এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় কমিটি অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / জামান

মে দিবস উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না: ডা. শাহাদাত

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু