রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন (৪২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে একটি বাসার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বাড়ি পাটুয়াখালী জেলার বাউফল উপজেলার নোমালা গ্রামে। বাবার নাম মৃত মোজাফফর হোসেন। মোশারফ যাত্রাবাড়ি দয়াগঞ্জে একটি ম্যাসে থাকতেন। দুই মেয়ে এক ছেলেকে নিয়ে মোশারফের স্ত্রী গ্রামে থাকে।
জানা গেছে, যাত্রাবাড়ির ওই বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতেন মোশারফ হোসেন। বুধবার সন্ধ্যায় চার তলার সানসেটে জমে থাকা পানি পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
প্রীতি / প্রীতি
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক